চূড়ান্ত কক্ষপথে পৌঁছেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
নতুন ঠিকানা পৌঁছে গেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। নাসা নিশ্চিত করেছে যে, টেলিস্কোপটি তার চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করেছে। খবর এনগ্যাজেট।
নাসা জানিয়েছে, টেলিস্কোপটির প্রাথমিক মিরর সেগমেন্ট ও সেকেন্ডারি মিরর ইতিমধ্যেই মেলে ধরেছে। তবে টেলিস্কোপটি থেকে প্রথম ছবি পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।
নাসা আগামী কয়েক মাস জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সেবা পর্যবেক্ষণ করবে। এর মধ্যে অপটিকস অ্যালাইনমেন্ট প্রক্রিয়ার জন্য তিন মাস সময় লাগবে।
এল২ কক্ষপথ টেলিস্কোপটির মিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি মহাকাশ পর্যবেক্ষণের জন্য প্রতিবন্ধকতাবিহীন বৃহৎ জায়গা দেয়। এছাড়া টেলিস্কোপটি ঠান্ডা থাকে ও কোনো প্রতিবন্ধক নেই, যা টেলিস্কোপটির সকল যন্ত্রাংশ পুরোপুরিভাবে কার্যকর রাখতে সহায়তা করবে।
এনফ্রারেড লাইটের মাধ্যমে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারবে। এটি এমন তথ্য দেবে যা পৃথিবীর কক্ষপথে থাকা টেলিস্কোপ যেমন হাবল টেলিস্কোপ ব্যবহার করে পাওয়া সম্ভব নয়।
ডিবিটেক/বিএমটি